এর আগে তৃতীয় দিনের চা বিরতির পর নতুন স্পেলে এসে রাব্বির বলে রস টেলর তালুবন্দী হন মাহমুদউল্লাহ রিয়াদের। তার উইকেট হারানোর আগেই অবশ্য স্বাগতিকদের সংগ্রহ ২০০ পেরিয়ে যায়।
টেলর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ নিউজিল্যান্ড দলের। চোখের অস্ত্রোপচার শেষে মাস দুয়েক পর তিনি খেলায় ফিরে এসেছেন। সাজঘরে ফেরার আগে তিনি ৫১ বল খেলে ৪০ রান করে যান। যাতে চার মেরেছেন ছয়টি। টেলর আর কেন উইলিয়ামসনকে হারিয়ে নিউজিল্যান্ড দলকে কিছুটা হলেও চাপে ফেলতে পেরেছে বাংলাদেশ।
বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন উইলিয়ামসনের উইকেটটি নেন তাসকিন আহমেদ। কিউই অধিনায়ককে ৫৩ রানে থামিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান তিনি। এখন পর্যন্ত টাইগারদের শিকার তিন উইকেটের দুটি রাব্বির, অন্যটি তাসকিনের।
এর আগে শনিবার বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। এদিন সাব্বির রহমানের ব্যাটে আসে অপরাজিত ৫৪ রান।
/এফএইচএম/