প্রথম ওভারে সাকিব কোনও রান দেননি। নিজের দ্বিতীয় ওভারেই মিলল প্রাপ্তি। বাধার দেয়ালটা ভাঙলো। নিকলস ক্যাচ হয়ে ধরা পড়লেন আরেক উইকেট প্রত্যাশী মেহেদি হাসান মিরাজের হাতে। চতুর্থ দিনের প্রথম উইকেট। প্রথম সাফল্য। সুখী সাকিব, সুখী বাংলাদেশ। কিন্তু বড় পাহাড়টি যে এখনও সামনে। বাধার পাহাড়ের নাম টম ল্যাথাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৭ রানে অপরাজিত আছেন ল্যাথাম। নিউজিল্যান্ডের সংগ্রহ পেরিয়েছে ৩৫০। বাংলাদেশের সবাই ভাবছেন ল্যাথাম পাহাড়ের বাধাটা ভাঙা দরকার।
৫৩ রানে থামে নিকলসের ইনিংস। একই সঙ্গে ভাঙে ১৪২ রানের জুটি। গত বছরের আগস্টের পর নিকলস প্রথমবার পঞ্চাশ রানের ইনিংস ছোঁন ১১৬ বলে।
ক্যারিয়ার সেরা ১৫৫ রানে অপরাজিত ল্যাথাম। অপর প্রান্তে খেলছেন কলিন ডি গ্রান্ডহোম।
/এফএইচএম/