মেন্ডিস-গুনারত্নের রেকর্ড জুটি

রেকর্ড জুটি গড়লেও সেঞ্চুরি হলো না গুনারত্নেরবাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেটে রেকর্ড জুটি গড়েছেন কুশল মেন্ডিস ও আসেলা গুনারত্নে। দুইশ ছুঁই ছুঁই এই জুটি ভেঙেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। অফ স্ট্যাম্পের বাইরে বলটি হাফ পুল করার চেষ্টা করেন গুনারত্নে। বলটি ব্যাটের কানায় লেগে বোল্ড হন গুনারত্নে।

মঙ্গলবার এই দুজন মিলে ১৯৬ রানের জুটি গড়েছেন। মুস্তাফিজুর রহমানের বলে দিনেশ চান্দিমাল আউট হলে ক্রিজে নামেন গুনারত্নে। এরপরই মূলত ধীরে ধীরে রানের পাহাড় গড়তে থাকে শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে এর আগে শ্রীলঙ্কার চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি ছিল ২০০২ সালে। ওইবার কলম্বোতে ডি সিলভা ও কুমারা সাঙ্গাকারা মিলে ১৫০ রানের জুটি গড়েছিলেন। তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড চট্টগ্রামে। ২০১৪ সালে সাঙ্গাকারাকে সঙ্গে নিয়ে চান্দিমাল গড়েছিলেন ১৪৫ রানের জুটি।

মঙ্গলবার ইনিংসের প্রথম বলেই ফিরে যেতে পারতেন মেন্ডিস। কিন্তু শুভাশীষের নো বলে দ্বিতীয় জীবন পেয়েই তার সদ্ব্যবহার করেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন ২২ বছর বয়সী তরুণ।

যদিও শেষ বিকালে তাসকিনের শিকার হন গুনারত্নে। অফ স্ট্যাম্পের বাইরের বলটি হাফ পুল করতে গিয়ে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে ৮৫ রান করেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। ১৩৪ বল খেলে ৭ চারে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন।

/আরআই/এফএইচএম/