যথেষ্ট রানে ইনিংস ঘোষণা করবে লঙ্কানরা

থারাঙ্গার ব্যাটে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জবাংলাদেশের জন্য গল টেস্টে কঠিন সময় অপেক্ষা করছে। চতুর্থ ইনিংসে তাড়া করে বাংলাদেশের জেতার রেকর্ড মাত্র দুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট জিততে গেলে বাংলাদেশকে নতুন রেকর্ড করতে হবে। যা কঠিন হলেও অসম্ভব নয়।

আগে ব্যাটিং করে ৪৯৪ রান সংগ্রহ করে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে  বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩১২ রান করতেই অলআউট হয়। ১৮২ রানে এগিয়ে থেকে লঙ্কানরা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামে। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন চলছে। এর মধ্যেই বড় লিড দাঁড় করিয়েছে স্বাগতিকরা।

শেষ দিনে বাংলাদেশকে চাপে রাখতে বড় সংগ্রহ দাঁড় করাতে চায় শ্রীলঙ্কা। এ প্রসঙ্গে সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেছেন, ‘আমরা বড় সংগ্রহ দাঁড় করিয়েছিলাম এবং প্রতিপক্ষকে ৩১২ রানের মধ্যে আটকে রাখতে পেরেছি। এই মুহূর্তে আমাদের লক্ষ্য স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলে বাংলাদেশকে চাপে রাখা।’

/আরআই/এফএইচএম/