টেস্ট ক্রিকেটকেই বেশি ভালোবাসেন জয়সুরিয়া

সনাথ জয়সুরিয়ামারকুটে ব্যাটসম্যান হিসেবে সনাথ সজয়সুরিয়ার নাম বেশ পুরানো। চার-ছক্কার ধুম-ধারাক্কা ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টি তিনিও অন্য সবার মতোই ভালোবাসেন। কিন্তু টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালোবাসা হৃদয় নিংড়ানো। তার কথাতে সেটাই স্পষ্ট।

অথচ মারকুটে ব্যাটিংয় জুড়ি ছিল না তার। ১৯৯৬ সালে মাত্র ১৭ বলে করেছিলেন ওয়ানডে হাফসেঞ্চুরি। এমন ব্যাটসম্যানের পছন্দ যদি হয় টেস্ট ক্রিকেট, বুঝতে হবে জয়সুরিয়া এ ফরম্যাটের ক্রিকেটকে কোথায় ধারণ করেন, ‘সবাই টি-টোয়েন্টি উপভোগ করে। আমি নিজেও করি। কিন্তু আমি প্রথমে বলব আসল খেলা হচ্ছে টেস্ট ক্রিকেট। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি।’

বিস্ফোরক ব্যাটসম্যান জয়সুরিযা মাত্র ৩১ টি-টোয়েন্টি খেলেছেন। সেখানে অবশ্য তার গড় প্রায় ২৩। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ক্রিকেটের সর্বশেষ সংস্করণে খেলার সুযোগ হয়েছে। চাইলে তিনি আফসোস করতেই পারতেন আরও আগে কেন এই সংস্করণ চালু হল না। কিন্তু জয়সুরিয়ার মনে কোনও আফসোস নেই, ‘আমার কোনও আফসোস নেই। আমি ওভাবে চিন্তাও করিনি কখনও।’

/আরআই/এফএইচএম/