হেরাথের উইকেটে বাংলাদেশের স্বস্তি

মুস্তাফিজের পেসে ব্যাট পড়ে গিয়েছিল হেরাথেরপ্রতিপক্ষ অধিনায়ককে সাজঘরে পাঠিয়ে স্বস্তি ফেরাল বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দিতে আরও দুই উইকেট তাদের দরকার।

দ্বিতীয় দিনের শুরুতে উইকেট নেওয়া খুব প্রয়োজনীয় ছিল বাংলাদেশের জন্য। সেই কাঙ্ক্ষিত উইকেটের তারা দেখা পেল দিনের ৮ নম্বর ওভারে গিয়ে। সাকিব আল হাসান তার ২৫তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের উইকেট নেন। স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার ক্যাচটি ধরেন। ৯২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৫০ রান।

কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। কিন্তু প্রথম দিন শেষে এবার আশার আলো দেখছেন মুশফিকুর রহিমরা। বোলারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিংয়ে প্রথম দিন শ্রীলঙ্কার ৭টি উইকেট তারা তুলে নেয় ২৩৮ রান দিয়ে।

আরও তিন উইকেট নেওয়ার মিশনে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সেখানে হেরাথের উইকেট স্বস্তি ফিরিয়েছে। তবে বাংলাদেশের জন্য শক্ত বাধা হয়ে দাঁড়িয়ে আছেন দিনেশ চান্ডিমাল। রিভিউয়ে দুইবার জীবন পাওয়া এ ব্যাটসম্যান অপরাজিত খেলছেন ৯০ রানে। অপর প্রান্তে খেলছেন সুরাঙ্গা লাকমল।

/এফএইচএম/