তৃতীয় দিন শুরু সাকিব-মুশফিকে ভরসা রেখে

260240.3দারুণ শুরু বলা চলে। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে বেশ স্বতঃস্ফূর্ত মনে হয়েছিল বাংলাদেশকে। শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে শতরানের জুটি গড়ার পথে ছিলেন তারা। কিন্তু হয়নি। বরং দিন শেষে উল্টো হতাশার গ্লানি নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

মাত্র ৬ রান যোগ করতেই ইমরুল কায়েস, তাইজুল ইসলাম ও সাব্বির রহমানের আউটে ভুগতে হয়েছে বাংলাদেশকে। শেষ সেশনে দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ায় আশার আলো নিভু নিভু হতে শুরু করেছে। কিন্তু সব হতাশা কেটে যেতে পারে। কারণ ক্রিজে নামছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ভরসা রেখেই শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হলো।

তৃতীয় দিন ১৫ ওভার খেলেছে এ জুটি। সাকিব ৩৯ ও মুশফিক ৪২ রানে খেলছেন।
৭৫ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ২৭৫ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ৬৩ রানে পিছিয়ে তারা।

/এফএইচএম/