সকালের সেশনকে গুরুত্ব দিয়ে চতুর্থ দিন শুরু

দিমুথ করুনারত্নের একটি শটকলম্বো টেস্টের ভাগ্যে কী আছে!  বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, সেটা চতুর্থ দিন সকালেই স্পষ্ট হবে। তার মতে প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে দলের বোলাররা ভালো করলে ম্যাচ বাংলাদেশের পক্ষে চলে আসবে বিশ্বাস তার।

সাকিব আল হাসানের দারুণ এক ইনিংসের সুবাদে বিদেশে প্রথম ইনিংসে সেরা লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু বোলরাররা তৃতীয় দিনের শেষ সেশনে সুবিধা করতে পারেননি। এবার সাকিব বল হাতে দারুণ ভূমিকা রাখতে পারবে বলে আশা দলের।  সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও ভরসা। কারণ পি সারা ওভালের পিচে নতুন দিনে স্পিনাররা সুবিধা পাবেন।

স্পিনারদের জন্য কতটা কার্যকরী এ পিচ তার প্রমাণ পাওয়া গেছে তৃতীয় দিন। শেষ বিকালে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ তিন উইকেট পেয়েছেন খুব দ্রুত। এবার প্রতিপক্ষের এ স্পিনারের দেখানো পথ অনুসরণ করতে পারলে বাংলাদেশের জন্য দারুণ কিছু হবে।

১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। শনিবার চতুর্থ দিন তারা শুরু করেছে বিনা উইকেটে ৫৪ রানে। এখনও বাংলাদেশ এগিয়ে ৭৫ রানে।

/এফএইচএম/