কঠিন, তবে অসম্ভব নয়

260648সিংহলিজের ২২ গজে ৩০০ রান তাড়া করে জেতার রেকর্ড নেই। তবে যেটা আছে সেটা বাংলাদেশের জন্য কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই মাঠে সর্বোচ্চ ২৮১ রান তাড়া করে জেতার রেকর্ড আছে। বাংলাদেশ যদি ম্যাচটি জেতে সেক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতে রেকর্ডবুকে জায়গা করবে।

বাংলাদেশের বোলারদের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ২৮০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। পরিসংখ্যানে চোখ বোলালেই বোঝা যাবে এই রানটা তাড়া করা কতটা কঠিন।

বাংলাদেশ ভক্তরা অবশ্য দুটি পরিসংখ্যান থেকে জয়ের স্বপ্ন দেখতে পারে। এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২৮১ রানের। তাও সেটি বহু বছর আগে। ১৯৯৮ সালে জিম্বাবুয়ে স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৮১ রান সংগ্রহ করে। সেটাই ৬ বল বাকি রেখে চার উইকেট ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

এবারও তেমন সুযোগ পাচ্ছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে সংগ্রহ করেছে ২৮০ রান। বাংলাদেশকে জিততে তাই আগের পরিসংখ্যান থেকে মনোবলটা বাড়িয়ে নিতে পারেন।

এই ম্যাঠে ওয়ানডে হওয়া ম্যাচের মধ্যে ফল হয়েছে ৫২টি ম্যাচে। যার ৩০টি ম্যাচে পরে ব্যাটিং করা দল জিতেছে। বাকি ২২টি ম্যাচে আগে ব্যাটিং করা দল জিতেছে। এখান থেকেও চাইলে অনুপ্রেরণা নিতে পারে টাইগাররা।

বাংলাদেশকে জিততে গেলে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ওপেনিং জুটিকে দলের জন্য ভালো পুঁজি এনে দিতে হবে। তাহলেই মিডল অর্ডারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।

/আরআই/এফএইচএম/