অনেক ই-মেইল ব্যবহারকারীর লগ-ইনের তথ্য হ্যাক হয়েছে বলে একটি নিরাপত্তা প্রতিষ্ঠান উল্লেখ করার পর কয়েকটি জনপ্রিয় ওয়েবমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান এর সত্যতা নিয়ে অনুসন্ধান শুরু করেছে।
জি-মেইল, ইয়াহু মেইল, হটমেইল, মেইল ডট আরইউ এগুলোও এই হ্যাকের আওতায় থাকতে পারে। এমনটিই বলেছে হোল্ড সিকিউরিটি নামের নিরাপত্তা প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে নিরাপত্তা প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকাররা এখন যে পরিমাণ ব্যবহারকারীর তথ্য চুরি করেছে সেখান থেকে অনেক ব্যবহারকারীর তথ্য আগে কখনও চুরি হয়নি। এই প্রথম তাদের তথ্য চুরি হলো।
তবে আসলেই হ্যাকাররা ব্যবহারকারীর সব তথ্য চুরি করতে পেরেছে কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আর এটা নিশ্চিত হতেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে জনপ্রিয় সব ওয়েবমেইল প্রতিষ্ঠান।
এরকমই একটি একটি প্রতিষ্ঠান হলো গুগল। এ সম্পর্কে গুগলের পক্ষ থেকে বলা হয়, আমরা বিষয়টি নিয়ে এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। অনুসন্ধান শেষ হলেই সব জানানো হবে।
সূত্র: বিবিসি
/এইচএএইচ/
অারও পড়তে পারেন: একান্ত সাক্ষাৎকারে ইকবাল বাহার: ‘ট্রান্সমিশন খরচ না কমলে ইন্টারনেটের দাম কমবে না’