ইন্টারনেট স্লো? এই উইন্ডোজ ট্রিক হতে পারে সমাধান

সারাদিন অফিসের জরুরি কাজ কিংবা রাতে পছন্দের সিনেমা স্ট্রিমিং—সবখানেই যদি ইন্টারনেটের ‘বাফারিং’ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সমস্যার উৎস হতে পারে আপনার উইন্ডোজের একটি ডিফল্ট সেটিংস।

অনেক ব্যবহারকারীই জানেন না, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিফল্টভাবে ইন্টারনেট ব্যান্ডউইথের একটি অংশ (প্রায় ২০ শতাংশ পর্যন্ত) ব্যাকগ্রাউন্ড আপডেট ও সিস্টেম-সংক্রান্ত কাজের জন্য সংরক্ষিত রাখে। ফলে অনেক সময় মূল ব্যবহারের জন্য প্রয়োজনীয় ইন্টারনেট স্পিড কিছুটা কমে যেতে পারে।

একটি সহজ সেটিংস পরিবর্তন করেই এই সংরক্ষিত ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে ব্রাউজিং, ডাউনলোড বা স্ট্রিমিংয়ে ইন্টারনেটের গতি তুলনামূলকভাবে আরও ভালো অনুভূত হতে পারে।

যেভাবে সেটিংসটি পরিবর্তন করবেন

উইন্ডোজ ১০ বা ১১ ব্যবহারকারীরা গ্রুপ পলিসি এডিটরের মাধ্যমে সহজেই এই সেটিংস পরিবর্তন করতে পারেন।

১. রান কমান্ড খুলুন

প্রথমে আপনার কিবোর্ডের ‘Windows Key + R’ একসঙ্গে চাপুন। একটি ছোট রান (Run) বক্স আসবে।

২. কমান্ড দিন

এখানে gpedit.msc লিখে এন্টার চাপুন। এতে Local Group Policy Editor খুলবে।

৩. নির্দিষ্ট পথে যান:
বাম পাশের মেনু থেকে ক্রমানুসারে যান:
Computer Configuration → Administrative Templates → Network → QoS Packet Scheduler

৪. অপশন নির্বাচন করুন:
ডান পাশে থাকা ‘Limit reservable bandwidth’ অপশনটি ডাবল ক্লিক করুন।

৫. সেটিংস পরিবর্তন করুন:
এখানে ‘Enabled’ সিলেক্ট করুন।

৬. ব্যান্ডউইথ পরিবর্তন করুন:
নিচে থাকা ‘Bandwidth limit (%)’ বক্সে থাকা ডিফল্ট মান পরিবর্তন করে 0 (শূন্য) লিখুন।

৭. সেভ করুন:
‘Apply’ ও ‘OK’ চাপুন এবং উইন্ডোটি বন্ধ করুন।

পরিবর্তন কার্যকর করতে কম্পিউটার একবার রিস্টার্ট করুন।


কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ

উইন্ডোজের QoS (Quality of Service) সিস্টেম সাধারণত ব্যাকগ্রাউন্ড আপডেট ও ডেটা ট্রান্সফারের জন্য ব্যান্ডউইথের একটি অংশ সংরক্ষণ করে। এটি শূন্য শতাংশে সেট করলে সেই সংরক্ষিত ব্যান্ডউইথ ব্যবহারকারীর সরাসরি কাজের জন্য উন্মুক্ত হয় বলে ধারণা করা হয়।

ফলে ইন্টারনেট ব্যবহার—বিশেষ করে ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং বা ডাউনলোডিং—আরও মসৃণ ও দ্রুতগতির মনে হতে পারে।

তবে ডিভাইসের কনফিগারেশন ও নেটওয়ার্ক পরিস্থিতি অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে।