রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রবিবার (২৮ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বুলেটিনে আবহাওয়া অফিস জানায়, বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে এই অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এই সময়ে ঢাকা ও এর আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আজ সকাল ৬টায় রাজধানীর বায়ুমণ্ডলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শনিবার এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
আগামীকাল সোমবার সূর্যোদয়: ভোর ৫টা ১৪ মিনিটে।