মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, কেমন কাটবে সারাদিন?

আজ বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা ও এর আশেপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকা ও এর আশেপাশের তাপমাত্রা ছিল ২৬.৪০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল  ৯৭ শতাংশ। 

এছাড়া সন্ধ্যা ৬টার পর রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।