চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভূমিধ্বস

বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।