ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া দফতর জানায়, এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি (০ মিলিমিটার)।
পূর্বাভাস অনুযায়ী, গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যায় ঢাকায় সূর্য অস্ত যাবে ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ০ মিনিটে।