রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে আকাশ মেঘলা। সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

ঢাকা ও আশপাশের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।