শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি বাড়াচ্ছে। এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থেকে সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

অধিদফতর জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২০ নভেম্বর দুপুরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল থাকবে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১২ কি.মি বেগে বাতাস বয়ে যেতে পারে।
দিনের তাপমাত্রা সাধারনত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

/আইএএম/
সম্পর্কিত
সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
বায়ুদূষণে আজ এক নম্বরে ঢাকা, বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’
আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা
সর্বশেষ খবর
আইপিএলে ধোনির আয় কত, কোন মৌসুমে পেয়েছেন সবচেয়ে বেশি?
আইপিএলে ধোনির আয় কত, কোন মৌসুমে পেয়েছেন সবচেয়ে বেশি?
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
রফতানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ 
রফতানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ 
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’