ভরিতে স্বর্ণের দাম বাড়ছে ১২২৫ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৭:২৪আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:২৪

স্বর্ণ দেশের বাজারে আবারও প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশেও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণের এ নতুন মূল্য আগামী শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ৭ মার্চ ভরিতে স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা বাড়ায় সংগঠনটি।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৪৭ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেটের দাম হবে ৪৫ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৬৬৬ টাকা।

বর্তমানে বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ ৪৬ হাজার ১৮৯ টাকায়, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া স্বর্ণের সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বাড়ানো হয়েছে সংগঠনটির ওই সভায়। প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ৫০ টাকা। শুক্রবার থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ১৬৬ টাকা।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম