পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে তথ্যপ্রযুক্তিকে প্রাধান্য দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ১৭:১৩আপডেট : ০৮ মে ২০১৬, ১৭:২১

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আইসিটি খাতের রফতানি ৫ বিলিয়ন ডলার অর্জন করতে এ খাতে বিনিয়োগ আরও বাড়াতে হবে। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে  তিনি এসব কথা বলেন।
‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা: প্রবৃদ্ধি অর্জন, নাগরিকদের ক্ষমতায়ন এবং তথ্য প্রযুক্তিখাত’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের আয়োজন করে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।
পরিকল্পনামন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বর্তমানে পৃথিবীতে যত শিল্পখাত রয়েছে, তার মধ্যে এ খাতটি সবচেয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই। বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের পর যে শিল্প খাত থেকে সবচেয়ে বেশি রফতানি আয় সম্ভব, তা হলো তথ্যপ্রযুক্তি খাত। এ খাতের বাজার বিশ্বব্যাপী।
আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, এ খাতে যত বেশি লেগে থাকা যাবে, তত বেশি সফলতা অর্জন হবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এ খাতে রফতানি আয় কয়েক বিলিয়ন ডলারে পৌঁছানো সম্ভব। তিনি আরও বলেন,  গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্ব অর্থনীতির মোট আকার ৬৮ ট্রিলিয়ন ডলার। যার মধ্যে আইসিটি খাতেই রয়েছে ৩ ট্রিলিয়ন ডলার। ভবিষ্যতে এ খাত থেকে ২৫ ট্রিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এখান থেকে আমাদের সুবিধা গ্রহণের সুযোগ রয়েছে।

আরও পড়তে পারেন: যে কারণে লোকসান গুনছে সরকারি চিনিকলগুলো

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের যে রূপকল্প দিয়েছে, যা বস্তবায়ন নির্ভর করছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফল বাস্তবায়নের ওপর। এ জন্য তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে আইসিটি ডিভিশন ৬টি বিষয়কে সামনে রেখে কাজ করছে। এগুলো হলো—ই-গভর্নেন্স ও ই-জুডিশিয়ারি, হাই-টেক পার্ক ও আইটি ইনফ্রাকট্রাকচার, ইনোভেটিভ প্রোডাক্ট, আইসিটি ইন এডুকেশন, হেল্থ অ্যান্ড এগ্রিকালচার, প্রমোশন অব আইটি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এক্সপোর্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট।

/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম