রিহ্যাব পরিচালনা পর্ষদের নতুন কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ০১:১৩আপডেট : ০৯ মে ২০১৬, ০২:২২

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বেসরকারি আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালনা পর্ষদের নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। রবিবার রিহ্যাব সচিবালয়ে নির্বাচনী বোর্ড দুই বছরের জন্য (২০১৬-২০১৮) এ কমিটি ঘোষণা করে। খবর সংবাদ বিজ্ঞপ্তি’র।
নতুন কমিটিতে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলমগীর শামসুল আলামিন। সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন নূরন নবী চৌধুরী। ভাইস-প্রেসিডেন্ট-১  ও ভাইস-প্রেসিডেন্ট-২ নির্বাচিত হয়েছেন যথাক্রমে লিয়াকত আলী ভূইয়া ও আবুল ফাতাহ্ মো.আহকাম উল্লাহ্ ইমান খান।
আরও পড়তে পারেন: ম্যালেরিয়াতে মৃত্যু কমলেও ঝুঁকি রয়েছে!
এছাড়া ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন) হয়েছেন প্রকৌশলী সরদার মো. আমিন। আর ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা। চট্টগ্রাম থেকে ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন মো. আবদুল কৈয়ম চৌধুরী।
নির্বাচিত নতুন কমিটিতে কেন্দ্রের ২৬ জন এবং চট্টগ্রামের ৩ জনসহ মোট ২৯ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য পরিচালকরা হলেন নাঈমুল হাসান,আসাদুর রহমান জোয়ার্দার, প্রকৌশলী মো. আল আমিন,শহীদ রেজা, নজরুল ইসলাম, মো. শাকিল কামাল চৌধুরী, মো. জসিম উদ্দিন, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, এসএম জাহিদুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আলহাজ প্রকৌশলী মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, মো. রবিউল হাসনাত, প্রকৌশলী রতন কুমার দত্ত, স্থপতি একেএম কামরুজ্জামান, এসএম হাফিজ আল আসাদ, প্রকৌশলী মো. মহিউদ্দিন সিকদার, মো. জহির আহমেদ,শাহাবুদ্দিন আহমেদ,কামাল মাহমুদ,মোহম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এনএম নূর কুতুবুল আলম ও মোহাম্মদ ওমর ফারুক।

গত ২৫ ফেব্রুয়ারি রিহ্যাব নির্বাচন ২০১৬-২০১৮ এর তফসিল ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন ধাপ অতিক্রম করে ৮ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড।

আরও পড়তে পারেন : নিজামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে
উল্লেখ্য, ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই’র পরিচালক মোহাম্মদ আমিন হেলালী। সদস্য-১ হিসেবে মিজানুর রহমান বাবুল এবং সদস্য-২ হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ হাজী হারুন। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই’র পরিচালক নাগিবুল ইসলাম দিপু।

ওএফ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম