তামাকে কার্যকর করারোপের দাবি তামাক বিরোধী সংগঠনের

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ১৭:৪৯আপডেট : ১১ মে ২০১৬, ১৭:৪৯

তামাক পণ্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শক্তিশালী তামাক শুল্ক-নীতি গ্রহণ এবং আগামী বাজেটে সকল তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলো।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঙ্গে সাক্ষাতে এ দাবি জানান বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্সের লিডের কনসালটেন্ট মো. শরিফুল আলম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমিওলজি অ্যান্ড রির্সাচ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, প্রোগ্রাম অফিসার আতাউর রহমান মাসুদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞানের (প্রজ্ঞা) পরিচালক মনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের প্রমুখ।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অর্থমন্ত্রী এনবিআরকে নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী আগামী বাজেটে তামাক কর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় তামাকবিরোধী সংগঠনসমূহের পক্ষে হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্বাক্ষরিত তামাকপণ্যে করারোপের দাবি সম্বলিত একটি চিঠি চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়।

আসন্ন বাজেটে তামাকপণ্যে করারোপের বিষয়ে বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলো হলো- সিগারেটের করারোপের জন্য ব্যবহৃত মূল্যস্তর প্রথা বাতিল, সব ধরনের সিগারেটের খুচরা মূল্যের ৭০ শতাংশ ও বিড়িতে ৪০ শতাংশ, জর্দা এবং গুলে ৭০ শতাংশ এক্সাইজ ট্যাক্স আরোপ, আয় এবং সময়ের সঙ্গে সঙ্গতি রেখে তামাকপণ্যের মূল্য সমন্বয়, খাদ্য নিরাপত্তা সুসংহতকরণে রফতানি শুল্ক ২৫ শতাংশে উন্নীত করা, তামাকের চুল্লি প্রতি ৫ হাজার টাকা লাইসেন্স ফি আরোপ, তামাকের কর প্রশাসন শক্তিশালী করা, কর সংগ্রহ ব্যবস্থা উন্নত করা এবং কর ফাঁকি রোধকল্পে তামাকপণ্যের শুল্কমুক্ত বিক্রয় প্রথা তুলে দিয়ে করারোপ কর, তামাকপণ্যের উপর ২ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করা

বাংলাদেশে ৪৩ শতাংশ অর্থাৎ প্রায় ৪ কোটি ১৩ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন। এর মধ্যে ২৩ শতাংশ বা ২ কোটি ১৯ লাখ ধুমপানের মাধ্যমে তামাক ব্যবহার করেন এবং ২৭ দশমিক ২ শতাংশ বা ২ কোটি ৫৯ লাখ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন। এছাড়া বাংলাদেশে ১৩ থেকে ১৫ বছর বয়সের প্রায় ৭ শতাংশ কিশোর-কিশোরী তামাকপণ্য ব্যবহার করে যা অত্যন্ত উদ্বেগজনক। তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ১ লাখ মানুষ অকাল মৃত্যুবরণ করেন।
/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম