১৫ শতাংশ ভ্যাট শুধু ব্যবসায়ীদের ওপর চাপানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ২০:৪৪আপডেট : ১৫ মে ২০১৬, ২০:৪৪

তোফায়েল আহমেদ ১৫ শতাংশ ভ্যাট শুধু ব্যবসায়ীদের ওপর চাপানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, কোম্পানি,ব্যবসায়ী ও ভোক্তা সবাইকে মিলে এই ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

রবিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি ‘দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা এমন কিছু করবো না, যা বিনিয়োগে প্রভাব ফেলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পাকিস্তানের দোসর যুদ্ধাপরাধীদের বিচার এই দেশে হতো না বলে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেত্রী যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে মন্ত্রীত্ব দিয়েছেন। তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের কলঙ্কিত করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার করে পুরো জাতিকে কলঙ্কমুক্ত করছেন। তিনি ক্ষমতায় না থাকলে এই বিচার কোনওদিন হতো না।

তিনি বলেন, বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি। তারপরেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরে আমরা বার্ষিক রফতানি করছি ২৯ বিলিয়ন মার্কিন ডলার।আগে আমাদের দেশকে বলা হতো বটমলেস বাস্কেট, এখন আমাদেরকে বলা হয় মিরাকেল। এটা প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে চলার বাস্তব উদাহরণ।  

তৈরি পোশাক খাতের এ্যাকর্ড ও এ্যায়ালেন্স প্রসঙ্গে তিনি বলেন, এ দুটি প্রতিষ্ঠান আমাদের কারখানা পরিদর্শন করেছে, প্রথম দিকে বিষয়টি আমার কাছে ভালো লাগেনি। তারা দেশের বিভিন্ন স্থানে পোশাক কারখানা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কারখানা চিহ্নিত করে। তবে আনন্দের বিষয় হলো বাংলাদেশে এ সংগঠনটি মাত্র ৩৪টি পোশাক কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এতে ক্রেতাদের মধ্যে আস্থাও ফিরে এসেছে, কিন্তু ইউরো’র অবমূল্যায়নে রফতানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তৈরি পোশাক খাতে গ্যাসের সংকট প্রসঙ্গে তিনি বলেন, আশা করছি দেশ থেকে অচিরেই গ্যাসের সংকট দূর হবে। গ্যাসের জন্য  দেশে ১০৮টি কূপ খনন করা হবে। এবং বিদেশি একটি কোম্পানি এ খননের কাজ করবে বলে তিনি নিশ্চিত করেন।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম-এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের শিক্ষক কাজী মারুফুল ইসলাম,বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সলান, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, মোহাম্মদ নাসির প্রমুখ।

ইএইচএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম