লাইসেন্স ছাড়া রড উৎপাদনকারী চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ১৮:০৮আপডেট : ১৭ মে ২০১৬, ১৮:১৩

আদালত লাইসেন্স ছাড়াই এমএস রড উৎপাদন ও নিম্নমানের সেই রড বাজারজাত করায় চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন ও এ এন এম ফরহাদ হোসেন বাদী হয়ে সোমবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলো দায়ের করেন। বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়তে পারেন: ডিএনএ রিপোর্ট নিয়ে সন্তুষ্ট তনুর পরিবার
মামলা হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- রাজধানীর ডেমরা থানার প্রভাতী স্টিল অ্যান্ড রি-রোলিং মিল ও মোহনা স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শ্যামপুর থানার আল-নুর কাস্টিং অ্যান্ড রি-রোলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তাজ ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড।
বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে এসব পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখা ‘বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩’ এর ২৪ ধারার পরিপন্থী এবং ৩১ এ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচ্য হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।

 আরও েপড়তে পারেন: বিনা পরোয়ানায় গ্রেফতার: আপিলের রায় ২৪ মে

 /জিএম/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক