আসন্ন রমজান মাসে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করে নতুন এই দাপ্তরিক সময়সূচির কথা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীকে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কার্যরত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে বিরতির সময়ে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
আরও পড়তে পারেন: নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা
প্রসঙ্গত, আগামী ৭ জুন পবিত্র রমজান মাস শুরু হতে পারে। শাবান মাস শেষে চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরু হবে।
/জিএম/এমএনএইচ/








