বাংলাদেশের পাট ও বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৬, ১৭:০৪আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:০৪

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং বাংলাদেশের পাট ও বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণে বিনিয়োগে আগ্রহী চীন। পাশাপাশি এসব খাতে বাংলাদেশে উৎপাদিত পণ্য চীনের বাজারে প্রবেশাধিকার দিতে চায় দেশটি।

বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংয়ের দ্বিপাক্ষিত বৈঠকে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে পাট শিল্পখাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতাসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। ফলে চীনের উদ্যোক্তারা পাটশিল্পখাতে বিনিয়োগ করতে চায়। এর পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ ও কৃষি যন্ত্রপাতি বিনিয়োগ করবে চীন।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে যৌথ কারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে চীন। এক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে।

এ সময় বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, চীনা উদ্যোক্তারা চাইলে অর্থনৈতিক অঞ্চলে ভারি শিল্পখাতের পাশাপাশি হালকা প্রকৌশল শিল্পখাতে বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ দিতেও প্রস্তুত রয়েছে সরকার।

তিনি আরও বলেন, চীনা উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চলে ভারী শিল্পখাতে বিনিয়োগের পাশাপাশি হালকা প্রকৌশল শিল্প খাতেও বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশে গাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য চীনা রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চীনের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌথভাবে উদ্যোগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ১২ থেকে ১৭ জুন চীনের কুংমিংয়ে অনুষ্ঠিত হবে ৪র্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ২৪তম চীনা কুংমিং আমদানি-রফতানি মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্প উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রীকে আমন্ত্রণ জানান চীনের রাষ্ট্রদূত।

/এসএনএইচ/
আরও পড়ুন:
  বাংলাদেশের পাট ও বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী চীন  ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার
বাংলাদেশের পাট ও বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী চীন  শিমুল বিশ্বাসসহ বিএনপির ২৭ নেতাকর্মীকে গ্রেফতারের নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক