রবিবার থেকে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ১১:৩৩আপডেট : ২৭ মে ২০১৬, ১১:৩৩

টিসিবির পণ্য বিক্রি পবিত্র রমজান উপলক্ষে আগামী রবিবার থেকে সারা দেশে খোলা ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এসব ট্রাকে এক লিটারের সয়াবিন তেলের দাম ৮০ টাকা, প্রতি কেজি চিনি ৪৮, মসুর ডাল প্রতি কেজি ৮৯ দশমিক ৯৫ টাকা, ছোলা ৭০ টাকা এবং খেজুর ৯০ টাকায় বিক্রি হবে।
টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবীরের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, সারা দেশে ১৭৯টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং প্রতিটি জেলা সদরে দুটি করে ট্রাকে পণ্য বিক্রি হবে।
প্রতিটি ট্রাকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ কেজি চিনি, ১৫০ থেকে ২০০ কেজি করে মসুর ডাল, ছোলা ৪০০ থেকে ৮০০ কেজি, খেজুর ৫০ কেজি এবং ৩০০ থেকে ৪০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে।
হুমায়ুন কবীর জানান, একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, ছোলা ৫ কেজি এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন।
ঢাকায় যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রি হবে- প্রেসক্লাব, সচিবালয় গেট, বাংলাদেশ ব্যাংক বা শাপলা চত্ত্বর, কাপ্তান বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, নিউমার্কেট বা নীলক্ষেত বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ও ঝিগাতলা বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, খিলগাঁও বাজার, বাসাবো বাজার, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, রামপুরা বাজার, নতুন বাজার বাড্ডা, বনশ্রী বা মেরাদিয়া বাজার, মাদারটেক বা নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বক চত্ত্বর, দিলকুশা, সায়েদাবাদ বা যাত্রাবাড়ি, গেন্ডারিয়া বাজার, খামারবাড়ী, কলমিলতা বাজার, মহাখালী কাঁচাবাজার, শ্যামলী বা কল্যাণপুর ওভারব্রীজ, শেওড়াপাড়া, মিরপুর ১ নং মাজার রোড ও গাবতলী, মিরপুর-১০ গোল চত্ত্বর, কালশি বাজার, রজনীগন্ধা সুপার মার্কেট কচুক্ষেত এবং বিমানবন্দর হাজীক্যাম্প। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

রোজা সামনে রেখে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত মুনাফার মহোৎসব


/এফএস/

 




সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম