থাইল্যান্ডে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১৮:০৯আপডেট : ৩০ মে ২০১৬, ১৮:০৯





তোফায়েল আহমেদ থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে দেশটিতে বাংলাদেশি পণ্য রফতানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা চান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এখন দেশটিতে ৬ হাজার ৯৯৮টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেলেও সব পণ্যে এ সুবিধা চান তিনি।
সোমবার ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত তিনদিনব্যাপী ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেষ্টমেন্ট এক্সপো-২০১৬’ উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো এবং ব্যাংককে বাংলাদেশ দূতাবাস এ মেলার আয়োজন করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকার দেশের বিভিন্ন অঞ্চলে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। বিভিন্ন দেশ এখন সেখানে বিনিয়োগ করছে। থাইল্যান্ড এখানে বিনিয়োগ করলে সরকার তাদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ অঞ্চলে অনেক এগিয়ে। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ পৃথিবীর মথ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্বাধীনতার পর মাত্র ২৫টি পণ্য রফতানি করে বাংলাদেশের আয় ছিল ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার। আজ ৭২৯টি পণ্য রফতানি করে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করছে বাংলাদেশ। ২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশের রফতানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
এ সময় থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী মিসেস এপিরাদি টানট্রাপর্ন বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ যাতে থাইল্যান্ডের বাজারে রফতানি বৃদ্ধি করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরি পাট পণ্যের চাহিদা থাকায় বাংলাদেশ রফতানি বাড়াতে পারে।
গত অর্থবছর থাইল্যান্ডে ৩২ দশমিক ৭৬ মিরিয়ন মার্কিন ডলার রফতানি করে বাংলাদেশ। একই সময় আমদানি করে ৬৮০ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
থাইল্যান্ডে এটাই বাংলাদেশের প্রথম সিঙ্গেল কান্ট্রি ফেয়ার। বাংলাদেশের ৫৫টি রফতানিকারক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। মেলায় বি টু বি প্যানেল ডিসকার্সনস আলোচনায় বাংলাদেশের ফার্মাসিটিকেল, তৈরি পোশাক থাইল্যান্ডে রফতানি এবং জ্বালানি খাতে বাংলাদেশে থাই বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। পরে জুট, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, শিপ বিল্ডিং এবং টেলি কমিউনিকেশন বিষয়ে বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। প্যানেল ডিসকারশনের তৃতীয় পর্বে শিল্ক, হস্ত ও তুলা শিল্প, পর্যটন, কৃষিপণ্য, হিমায়িত মাছ, অর্গানিক চা এবং ফার্নিচার রফতানি নিয়ে আলোচনা করা হবে।
উদ্বেধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডাক, টোলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুম্কি, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, এফবিসিসিআইর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ প্রমুখ।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম