শিক্ষার্থীরাই আগামীতে প্রবৃদ্ধির চালিকাশক্তি: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৭:০৯আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:০৯

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আজকের শিক্ষার্থীরাই আগামীতে জ্ঞান, তথ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গত সোমবার বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি আয়োজিত আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং তাদের সৃজনশীলতায় অনুপ্রেরণা দেওয়ায় সমিতির ছাত্র বৃত্তি কর্মসূচির প্রশংসা করেন। 

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এস কে সুর চৌধুরী, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম।

এ সময় সমিতির সম্পাদক মো. রজব আলী বলেন, ২০০৮ সাল থেকে সমিতির উদ্যোগে চালু হয় আলাউদ্দিন মেধা ছাত্র বৃত্তি। এরপর থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৯শ’ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ২০১৫ সালে অনুষ্ঠিত  প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি পাস করা ৫৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। 

/জিএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম