৪৫ বছরে বাজেটের আকার বেড়েছে ৪৩২ গুণ

শফিকুল ইসলাম
০১ জুন ২০১৬, ১৬:৪২আপডেট : ০১ জুন ২০১৬, ১৭:২৭

বাজেট ২০১৬-১৭

গত ৪৫ বছরে (১৯৭২-৭৩ থেকে ২০১৬-১৭) দেশে জাতীয় বাজেটের আকার বেড়েছে ৪৩২ গুণ। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২-৭৩ অর্থবছরে প্রথম বাজেট ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন। আর এর ৪৫ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ঘোষণা করতে যাচ্ছে ৩ লাখ ৪০ হাজার ৭৩৫ কোটি টাকার বাজেট।  বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৪৫তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এটি তার অষ্টম এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের তৃতীয় মেয়াদের ১৪তম বাজেট। যার আকার প্রথম বাজেটের চেয়ে ৪৩২ গুণ বড়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এরশাদ সরকারের সময় ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দুটি বাজেট দিয়েছিলেন।

বাংলাদেশের এই বড় বাজেটকে বিভিন্ন মহল উচ্চাভিলাসী বললেও অর্থমন্ত্রী বলছেন, ‘বাংলাদেশের জাতীয় বাজেট এখনও অনেক দেশের তুলনায় কম। পৃথিবীর অনেক দেশ আছে যারা তাদের জিডিপির ২৫ শতাংশের ওপরে বাজেট করে। আমরা এখনও তা করতে পারছি না। এ বছর আমরা জিডিপির ১৭ দশমিক ৩ শতাংশের বাজেট করছি।’

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ থেকে চলতি ২০১৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীরাই সাধারণত বাজেট পেশ করেছেন। তবে কখনও কখনও প্রধানমন্ত্রী, উপদেষ্টা, প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি নিজেও  বাজেট ঘোষণা করেছেন। আর এ পর্যন্ত মোট ১১ জন ব্যক্তি ৪৫টি বাজেট পেশ করছেন। এদের মধ্যে তাজউদ্দিন আহমেদ ৩ বার, ড. আজিজুর রহমান ১ বার, মেজর জেনারেল জিয়াউর রহমান ৩ বার, ড. এম এন হুদা ১ বার, মো. সাইফুর রহমান ১২ বার, আবুল মাল আবদুল মুহিত আগে ৯ বার এবং ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করলে হবে ১০ বার, এম সায়েদুজ্জামান ৪ বার, মেজর জেনারেল এমএ মুনিম ২ বার, ড. ওয়াহিদুল হক ১ বার, শাহ্ এএমএস কিবরিয়া ৬ বার এবং ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২ বার বাজেট ঘোষণা করেন।

তাজউদ্দিন আহমেদ ১৯৭২-৭৩ অর্থবছরে ৭৮৬ কোটি, ১৯৭৩-৭৪ অর্থবছরে ৯৯৫ কোটি ও ১৯৭৪-৭৫ অর্থবছরে ১ হাজার ৮৪ কোটি ৩৭ লাখ টাকার বাজেট দেন।

ড. আজিজুর রহমান ১৯৭৫-৭৬ অর্থবছরে ১ হাজার ৫৪৯ কোটি ১৯ লাখ টাকার বাজেট দেন।

মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬-৭৭ অর্থবছরে ১ হাজার ৯৮৯ কোটি ৮৭ লাখ, ১৯৭৭-৭৮ অর্থবছরে ২ হাজার ১৮৪ কোটি এবং ১৯৭৮-৭৯ অর্থবছরে ২ হাজার ৪৯৯ কোটি টাকার বাজেট দেন।

ড. এম এন হুদা ১৯৭৯-৮০ অর্থবছরে ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট দেন।

এম সাইফুর রহমান ১৯৮০-৮১ অর্থবছরে ৪ হাজার ১০৮ কোটি,   ১৯৮১-৮২ অর্থবছরে ৪ হাজার ৬৭৭ কোটি, ১৯৯১-৯২ অর্থবছরে ১৫ হাজার ৫৮৪ কোটি, ১৯৯২-৯৩ অর্থবছরে ১৭ হাজার ৬০৭ কোটি,  ১৯৯৩-৯৪ অর্থবছরে ১৯ হাজার ৫০ কোটি, ১৯৯৪-৯৫ অর্থবছরে ২০ হাজার ৯৪৮ কোটি, ১৯৯৫-৯৬ অর্থবছরে ২৩ হাজার ১৭০ কোটি, ২০০২-০৩ অর্থবছরে ৪৪ হাজার ৮৫৪ কোটি, ২০০৩-০৪ অর্থবছরে ৫১ হাজার ৯৮০, ২০০৪-০৫ অর্থবছরে ৫৭ হাজার ২৪৮ কোটি, ২০০৫-০৬ অর্থবছরে ৬১ হাজার ৫৮ কোটি এবং ২০০৬-০৭ অর্থবছরে ৬৯ হাজার ৭৪০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন।

আবুল মাল আব্দুল মুহিত ১৯৮২-৮৩ অর্থবছরে ৪ হাজার ৭৩৮ কোটি,  ১৯৮৩-৮৪ অর্থবছরে ৫ হাজার ৮৯৬ কোটি, ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি, ২০১০-১১ অর্থবছরে ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি, ২০১১-১২ অর্থবছরে ১ লাখ ৬৫ হাজার কোটি,  ২০১২-১৩ অর্থবছরে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি, ২০১৩-১৪ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি, ২০১৪-১৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার, ২০১৫-১৬ অর্থবছরে ৩ লাখ ১শ’ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এছাড়া আগামী বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৭৩৫ কোটি টাকার (প্রস্তাবিত) বাজেট ঘোষণার করবেন তিনি।

এম সায়েদুজ্জামান ১৯৮৪-৮৫ অর্থবছরে ৬ হাজার ৬৯৯ কোটি, ১৯৮৫-৮৬ অর্থবছরে ৭ হাজার ১৩৮ কোটি, ১৯৮৬-৮৭ অর্থবছরে ৮ হাজার ৫০৪ কোটি, ১৯৮৭-৮৮ অর্থবছরে ৮,৫২৭ কোটি টাকার বাজেট দেন।

মেজর জেনারেল (অব.) মুনিম ১৯৮৮-৮৯ অর্থবছরে ১০ হাজার ৫৬৫ কোটি ও ১৯৯০-৯১ অর্থবছরে ১২ হাজার ৯৬০ কোটি টাকার বাজেট দেন। 

ড. ওয়াহিদুল হক ১৯৮৯-৯০ অর্থবছরে ১২ হাজার ৭০৩ কোটি টাকার বাজেট দেন।

এএমএস  কিবরিয়া ১৯৯৬-৯৭ অর্থবছরে ২৪ হাজার ৬০৩ কোটি, ১৯৯৭-৯৮ অর্থবছরে ২৭ হাজার ৭৮৬ কোটি, ১৯৯৭-৯৮ অর্থবছরে ২৭ গাহার ৭৮৬ কোটি,  ১৯৯৮-৯৯ অর্থবছরে ২৯ হাজার ৫৩৭ কোটি, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৩৪ হাজার ২৫২ কোটি,  ২০০০-০১ অর্থবছরে ৩৮ হাজার ৫২৪ কোটি, ২০০১-০২ অর্থবছরে ৪২ দশমিক ৩০৬ কোটি টাকার বাজেট দেন।

মির্জা আজিজুল ইসলাম ২০০৭-০৮ অর্থবছরে ৯৯ হাজার ৯৬২ কোটি,  ২০০৮-০৯ অর্থবছরে ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট দেন।

আরও পড়ুন: 

আতঙ্কে ব্যবসায়ীরা, কী আছে ভ্যাট আইনে?
মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শেষ

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম