উৎসে কর ০.৩ শতাংশ করার দাবি বিজিএমইএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১৪:৫৯আপডেট : ০৩ জুন ২০১৬, ১৫:১১

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেটে উৎসে কর শূন্য দশমিক ৩ শতাংশ হারে নির্ধারণের দাবি জানিয়েছে তৈরি পোশাক উৎপাদক ও রফতানিককারক সমিতি (বিজিএমইএ)। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটে সব ধরনের রফতানিতে ১ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর আদায়ের প্রস্তাব করা হয়েছে। যা দেশে শিল্প বিকাশের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ প্রস্তাব বাতিল করে তা ০ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়েছে বিজিএমইএ।

শুক্রবার রাজধানীতে বিজিএমইএ ভবনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এ দাবি জানান।

বাজেটে, সব ধরনের পণ্য রফতানিতে উৎসে কর ১ দশমিক ৫ শতাংশ হারে আদায়ের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে তৈরি পোশাকে শূন্য দশমিক ৬ শতাংশ হারে উৎসে কর আদায় করা হয়।

সিদ্দিকুর রহমান বলেন, বিক্রয় মূল্যের ওপর উৎস কর আদায় করা হয়, লাভের ওপর নয়। এতে কোনও প্রতিষ্ঠান যদি ৩ শতাংশ হারে লাভ করে, সেক্ষেত্রে তার আয়ের ৫০ শতাংশ উৎসে কর হিসেবে দিতে হবে। এই হার ব্যাংক, বিমাসহ অন্যান্য সব শিল্প বা সেবা খাতের ওপর প্রযোজ্য করের তুলনায় বেশি।

তিনি আরও বলেন, গত ৩ বছরে তৈরি পোশাক শিল্পের ৬১৮টি কারখানা বন্ধ হয়ে গেছে। আরও ৩১৯টি বন্ধ হওয়ার পথে। এমন ভুল সিদ্ধান্ত নেওয়া হলে শিগগির আরও কারখানা বন্ধ হয়ে যাবে।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে পোশাক শিল্পে উৎসে কর ২০১৪-১৫ সালের মতো শূন্য দশমিক ৩ শতাংশ হারে ধার্য করা হোক।

প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক শিল্পে করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ হারে নির্ধারণ করার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

সিদ্দিকুর রহমান বলেন, রফতানি খাতে প্রণোদনার জন্য ৪ হাজার ৫শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শুধু পোশাক শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা দরকার বলেও জানান তিনি।

বিজিএমইএ ভবন ভাঙতে আপিল বিভাগের রায় প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে আগামী ১০ জুন সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ১১ বা ১২ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম