দুই প্রকল্পে বিশ্বব্যাংকের অনুদান ২১ কোটি ডলার

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৬:২৯আপডেট : ০৫ জুন ২০১৬, ১৬:৩৪

বিশ্বব্যাংক বাংলাদেশের শিক্ষা ও আবহাওয়া সংক্রান্ত দুটি প্রকল্প বাস্তবায়নে ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। ৩ জুন শনিবার ওয়াশিংটনের বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই অনুদানের অনুমোদন দেওয়া হয়। রবিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিশ্বব্যাংক ঢাকা অফিস জানায়, দুটি প্রকল্পের মধ্যে একটি হচ্ছে কলেজ এডুকেশন ডেভলপমেন্ট প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে মোট ১০ কোটি মার্কিন ডলার। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া এবং শিক্ষাগ্রহণ পদ্ধতি উন্নত করা হবে। দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিস রিজিওনাল প্রজেক্ট। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ প্রকল্পের মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সহজে ও দ্রুত মানুষের পৌঁছানো যাবে।

আরও পড়তে পারেন: আতঙ্কিত মিতুর ছেলে

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম