ভেজালবিরোধী অভিযান

গত ১১ মাসে ৪ কোটি টাকা জরিমানা: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৬, ১৫:৪৪আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:৪৪

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া এবং নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে গত ১১ মাসে মোট ৪ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ১শ’ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) বিশেষ কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জুলাই-২০১৫ থেকে মে-২০১৬ পর্যন্ত সময়ে ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালত বা সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ভেজাল পণ্য উৎপাদনকারী এবং বিক্রেতার বিরুদ্ধে বিএসটিআই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গত ১১ মাসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ৭৯৬টি। যেখানে মামলা হয়েছে ১ হাজার ১৬৪টি এবং সব মামলা নিষ্পত্তির করা হয়েছে। এছাড়া সার্ভিল্যান্স টিম পরিচালনা করা হয়েছে ৬৫৮টি। যেখানে মামলা হয়েছে ৬৬৫টি। আর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসৎ ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে মোট ৪ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ১শ’ টাকা।

শিল্পমন্ত্রী জানান, একই সময়ে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ৩৯টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবছর রমজান মাসে ভোক্তা পর্যায়ে ভেজালমুক্ত খাদ্য-পানীয় এবং পণ্যসামগ্রী সরবরাহে বিএসটিআই ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এবারও বিএসটিআই কার্যক্রম শুরু করেছে। যা রমজান মাস জুড়ে চলবে।

জানা যায়, ভ্রম্যমান আদালতের অভিযানে মুড়ি, খেজুর, কলা, আম, সফ্ট ড্রিংক পাউডার, ফ্রুট জুস/ ফ্রুট ড্রিংকস, ভোজ্য তেল, সরিষার তেল, ঘি, নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ইত্যাদির ওপর বিশেষভাবে নজর রাখছে বিএসটিআই।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, রমজানে নির্ভেজাল খাদ্য ও পানীয় সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ১৮৩টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে বেশকিছু নমুনার ল্যাবরেটরি টেস্টিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআই’র মহাপরিচালক মো. ইকরামুল হকসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম