ইসলামী ব্যাংক আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে: মুস্তাফা আনোয়ার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুন ২০১৬, ১৮:০৫আপডেট : ১৫ জুন ২০১৬, ১৮:০৫

ইসলামী ব্যাংকের ইফতার বহুমুখী আর্থিক সেবা, প্রয়োজনীয় খাতে বিনিয়োগ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। তিনি বলেন, সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা ও গরিব জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এ ব্যাংকের লক্ষ্য।

গত মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘রোযা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুস্তাফা আনোয়ার বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি দরদী ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে ইসলামী ব্যাংক কাজ করছে। মানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও অন্যান্য সেবা কার্যক্রম পরিচালিত হয়। বৃহৎ শিল্পে অর্থায়নের পাশপাশি ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও নারীর ক্ষমতায়নেও কাজ করছে এ ব্যাংক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ ও  মাসজিদ আত-তাকওয়া, ধানমন্ডির খতিব আল্লামা সাইয়্যেদ জুলফিকার জহুর প্রমুখ।

অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইসলামী ব্যাংক তাকওয়াভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। শুধু মুনাফা অর্জন নয় বরং সার্বজনীন আর্থিক কল্যাণ বাড়ানো ও অকল্যাণ দূর করা এ ব্যাংকের লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতা থেকেই ইসলামী ব্যাংক ব্যবস্থার জন্ম।

তিনি আরও বলেন, অর্থনীতি ও আর্থিক কারবারে শোষণ, বৈষম্য ও বিশৃঙ্খলা দূর করতে তাকওয়ার গুণসম্পন্ন ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। ব্যাংকিং নীতি ও পদ্ধতি তাকওয়াভিত্তিক হলে মানুষ এই প্রতিষ্ঠান থেকে কল্যাণ লাভ করবে। এর ফলে গড়ে উঠবে মানবিক ব্যাংকিং ও একটি দরদী সমাজ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম