রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। চলতি মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে।
বুধবার রাজধানীর হোটেল পূবানীতে এ বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক খায়রুল হোসেন রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী, এফসিএ, দেবাশীষ চক্রবর্ত্তী প্রমুখ।
/এসএনএইচ/








