ঈদে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৭:৫৫আপডেট : ২২ জুন ২০১৬, ১৭:৫৫

নভোএয়ার ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ পাঁচটি রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
এছাড়া, ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য বিভিন্ন রুটে নভোএয়ার দিয়েছে বিশেষ মূল্য ছাড়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নভোএয়ার জানিয়েছে, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সৈয়দপুর ও যশোর রুটে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ও ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এবং কক্সবাজার রুটে ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া ঈদের আগে নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি রাজশাহীতে ২, ৩ ও ৫ জুলাই এবং বরিশালে ৪ জুলাই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীরা ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮০ টাকায়। এছাড়া ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮০ টাকায়।
/সিএ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম