শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১৯:২৫আপডেট : ২৩ জুন ২০১৬, ১৯:২৫

শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মতিঝিল ও কারওয়ান বাজারে ন্যায্য মূল্যে চিনি বিক্রি এবং মৌসুমী ফলে ফরমালিন পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার মতিঝিলের শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গন এবং কারওয়ান বাজার মসজিদের উত্তর পাশের গেইটে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন এবং বিএসটিআই এ কার্যক্রমে সহযোগিতা করে।

মতিঝিলে এ কর্মসূচির উদ্বোধন করেন এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব বেগম পরাগ। এ সময় অতিরিক্ত সচিব মো. জামাল আবদুল নাসের চৌধুরী দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, অতিরিক্ত সচিব দাবিরুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিএসএফআইসি এবং বিএসটিআই’র ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বেগম পরাগ বলেন, সিভিল সার্ভিস কর্মকর্তারা জনগণকে সেবা দেয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করেন। এ দিবসটি পালনের উদ্দেশ্য দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে কার্যকর সেবা দেওয়া।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে সেবা সহজলভ্য করতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মসূচি গ্রহণ করা হয়েছেফ ফলে জনগণের সেবা পাওয়া এখন অনেক সহজ হয়েছে।

কারওয়ান বাজার মসজিদের উত্তর পাশের গেটে কর্মসূচির তত্ত্বাবধান করেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার শর্মা।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম