ঈদে ওয়ালটনের শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স পণ্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জুন ২০১৬, ১৯:৩২আপডেট : ২৭ জুন ২০১৬, ১৯:৩২

ওয়ালটন ঈদ-উল-ফিতর উপলক্ষে জমে উঠছে দেশের ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বাজার। তাই রোজা ও ঈদ উপলক্ষে ওয়ালটন বাজারে ছেড়েছে ৩১ ধরনের পণ্যের শতাধিক মডেল। ঈদকে ঘিরে নতুন নতুন গৃহস্থালী সামগ্রী দিয়ে ঘর সাজাতে গ্রাহকরা ভিড় করছেন ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতে। সবমিলিয়ে বিক্রিও হচ্ছে আশাতীত।

জানা গেছে, সারাদেশে ওয়ালটন প্লাজা ও আউটলেটগুলোতে ক্রেতা সমাগম ব্যাপক বেড়েছে। গত বারের তুলনায় এবারের রমজানে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের বিক্রি বেড়েছে কয়েকগুণ। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির ফলে জীবনযাত্রার মানোয়ন্নোয়ন এবং বিদ্যুৎ পরিস্থিতি উন্নত হওয়ায় ব্যবহার বেড়েছে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের। উচ্চমানের পণ্য, দামে সাশ্রয়ী এবং হাতের কাছে সহজলভ্য বিক্রয়োত্তর সেবার কারণে খুব দ্রুত গ্রাহকপ্রিয় হয়ে উঠেছে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স।

ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য বাজারে ওয়ালটন ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে রয়েছে- এয়ার কুলার, এয়ার ফ্রায়ার, ব্লেন্ডার ও জুসার, ক্লথ ড্রায়ার, ফুড প্রসেসর, গ্যাস স্টোভ, হেয়ার ড্রায়ার এবং স্ট্রেইটনার, ইন্ডাকশন কুকার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলি, কিচেন কুকওয়্যার, ইলেকট্রিক লাঞ্চবক্স, মাইক্রোয়েভ ওভেন, ঘর মোছার মপ সেট, ইলেকট্রিক মাল্টি কুকার, প্রেসার কুকার, রিচার্জেবল ল্যাম্প ও টর্চ, রাইস কুকার, রুম হিটার, রুটি মেকার, সেলাই মেশিন, স্ট্যান্ড মিক্সার, টোস্টার, কেক ও স্যান্ডউইচ মেকার, ভ্যাকুয়াম ফ্লাস্ক, ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং আইপিএস, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার এবং ডিসপেনসার, ওয়েট মেশিন।

ওয়ালটন সূত্র মতে, পণ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের একদল দক্ষ, মেধাবী এবং অভিজ্ঞ প্রকৌশলী প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। ফলে প্রতিমাসেই চাহিদা ও বিক্রি বাড়ছে।

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. মুক্তাদির বিল্লাহ বলেন, ঈদ-উল-ফিতর উৎসবকে সামনে রেখে গ্রাহকদের চাহিদা ও রুচি অনুযায়ী সাশ্রয়ী মূল্যে বিশ্বমান সম্পন্ন  প্রায় ৩১ ধরণের হোম অ্যাপ্লায়েন্সের শতাধিক মডেল বাজারে এনেছে ওয়ালটন। ফলে এ ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের ঝোঁক ব্যাপক বেড়েছে।  এবারের রোজায় বিক্রিও গতবারের চেয়ে কয়েকগুণ বেশি হচ্ছে।

জানা গেছে,  দেশব্যাপী ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল গৃহস্থালী সামগ্রীর চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে ওয়ালটন দেশেই নিজস্ব কারখানায় বেশ কিছু পণ্য উৎপাদন শুরু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, গ্যাস স্টোভ, সিলড লেড রিচার্জেবল ব্যাটারি, এলইডি লাইট, সুইচ-সকেট, রিমোট কন্ট্রোল ফ্যান রেগুলেটর, টেবিল ও সিলিং ফ্যান ইত্যাদি। এসকল পণ্য দেশে উৎপাদন করায় মান আগের চেয়ে অনেক বেড়েছে। দামও হয়েছে অনেক সাশ্রয়ী। ভবিষ্যতে, অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সও দেশেই নিজস্ব কারখানায় তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন।

পণ্য বিক্রয়ের পাশাপাশি গ্রাহকদের জন্য সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে আইএসও সনদপ্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সেন্টারের আওতায় ২ হাজারের বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান কাজ করছেন। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিচ্ছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক