৪ জুলাই পর্যন্ত মার্কেট ও বাণিজ্যিক এলাকায় ব্যাংক খোলা থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১৬:১৬আপডেট : ২৮ জুন ২০১৬, ১৬:২৩

বাংলাদেশ ব্যাংক আগামী ২, ৩ ও ৪ জুলাই ব্যবসায়ীদের সুবিধার্থে শপিং মার্কেট  ও কিছু বাণিজ্যিক এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া, পোশাক শিল্পঘন এলাকার ব্যাংক শাখাগুলোতে নিয়মিত লেনদেনের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও চলবে।
ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দাবিতে সাড়া দিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, উল্লেখিত এলাকাসমূহে ৪ জুলাই সংশ্লিষ্ট ব্যাংকের শাখাসমূহ খোলা থাকবে। এছাড়া, সুষ্ঠু ব্যবসায়িক কার‌্যক্রম ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে কেবল নগদ অর্থ উত্তোলন ও জমার জন্য দেশের সকল বাণিজ্যিক এলাকা ও বৃহৎ শপিং মার্কেট সংশ্লিষ্ট ব্যাংক শাখাসমূহ বিশেষ ব্যবস্থায় সাপ্তাহিক ছুটিসহ ঈদের সরকারি ছুটির মধ্যেও অর্থাৎ ২, ৩ ও ৪ জুলাই খোলা থাকবে। তবে, কোন কোন শাখা খোলা রাখার প্রয়োজন হবে তা ব্যাংকসমূহ স্বীয় বিবেচনায় নির্ধারণ করবে।
সার্কুলারে বলা হয়েছে, ২, ৩ ও ৪ জুলাই  সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন হওয়ায় দিনগুলোতে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা/কর্মচারীদেরকে যুক্তিসঙ্গত ভাতা প্রদান করতে হবে
এর আগে ২ ও ৩ জুলাই কেবল পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখা খোলা রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। আগের সার্কুলারে বলা হয়েছিল,৪ জুলাই দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

 আরও পড়তে পারেন: সুমদ্র অর্থনীতির জন্য নতুন প্রকল্প

আরও পড়ুন: ১০০ কারিগরি কলেজ স্থাপনে ২২৮১ কোটি টাকার প্রকল্প

জিএম/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম