গুলশান হামলায় পোশাক শিল্পে ধাক্কা আসতে পারে: বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৬, ১৯:৩৭আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৯:৩৭

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিদের হামলার ঘটনায় তৈরি পোশাক শিল্পে প্রাথামিকভাবে একটি ধাক্কা আসতে পারে বলে মনে করছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। কারণ এ ঘটনায় নিহতদের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছয় জন দেশি-বিদেশি নাগরিক তৈরি পোশাক শিল্পে সঙ্গে সংশ্লিষ্ট।

সোমবার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের বতমান পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি জানান, এ ঘটনায় দেশের তৈরি পোশাক রফতানিতে প্রাথমিকভাবে একটি ধাক্কা আসতে পারে। তবে এতে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। তবে এ ধরণের ঘটনা কাম্য নয়।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধ করতে বিজিএমইএ ও সরকার এক সঙ্গে কাজ করছে। এরই মধ্যে ৯টি বিভাগে ভাগ করে আঞ্চলিক কমিটি ও ১৫টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে এক হাজার ৩১৯টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এছাড়া ৪৪টি কারখানার সমস্যা সমাধান করা হয়েছে। এছাড়াও ৯৯ দশমিক ৯৫ শতাংশ তৈরি পোশাক কারখানায় উৎসব ভাতা দেওয়া হয়েছে।

বিজিএমইএ’র সভাপতি বলেন, গার্মেন্টস শিল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বেতনা পরিশোধে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাংক লেনদেন চালুর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এবার পোশাক খাতে তেমন কোনও উল্লেখযোগ্য সমস্যা তৈরি হয়নি। তাছাড়া যেকোনও সমস্যার তাৎক্ষণিক সমাধানে একটি নিয়ন্ত্রক কক্ষ সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি নাসির উদ্দিন ছাড়াও পরিচালকরা উপস্থিত ছিলেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম