জাপানকে অবকাঠামো ও বিদ্যুৎখাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পরিকল্পনামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ১৬:১৫আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৬:২৮

আ হ ম মুস্তফা কামাল ও মাসাতো ওয়াতানবি বাংলাদেশের অবকাঠামো ও বিদ্যুৎখাতে জাপানের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে জাপান বাংলাদেশের অবকাঠামো এবং বিদ্যুৎখাতে বিনিয়োগ বাড়াতে পারে।

বৃহস্পতিবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবি সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রি এ পরামর্শ দেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিভিন্ন খাতের উন্নয়নে জাপানি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।  

একই দিন পরিকল্পনামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর কিমিও ফান। এ সময় তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম