বগুড়ায় ২৭৮ শিক্ষার্থীকে বৃত্তি দিল ইসলামী ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ১৮:৩২আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৮:৩২

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান এসএসসি ও সমমানের পরীক্ষায়  জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত ও মেধাবী ২৭৮ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিয়েছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। রবিবার বগুড়ার বখশী বাজারে বগুড়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মাছুদুর রহমান মিলন,  সাবেক সভাপতি ফজলুর রহমান পাইকার, সরকারী আজিজুল হক কলেজর প্রফেসর মো. রেজাউন্নবী, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মনিরা সুলতানা, বগুড়া জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা শারমিন হক প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম