ইসলামী ব্যাংকের তিনদিনব্যাপী জাতীয় শোক দিবস পালন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ আগস্ট ২০১৬, ১৯:৫০আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১২:৩০

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে তিনদিনব্যাপী জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উদযাপন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে তিনদিনের কর্মসূচি পালন শুরু হয়। ব্যাংকের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার কর্মসূচির দ্বিতীয় দিন ব্যাংকের ৩০৪টি শাখা এবং ১৪টি জোন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সোমবার কর্মসূচির তৃতীয় দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম, মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন,  মো. ওয়াহিদুজ্জামান খন্দকার, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো. জয়নাল আবেদীন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল-আলম, আবদুস সাদেক ভূইয়া, মো. শামসুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল জব্বার, মো. শফিকুর রহমান, মো. কবির হোসেন, মো. ওবায়দুল হক, মোহা. মোহন মিয়া, মো. কাওছার-উল-আলম, মো. মোশাররফ হোসাইন, মো. ইয়ানুর রহমান, কোম্পানি সচিব আবু রেজা মো. ইয়াহিয়া ও সিএফও মোহাম্মদ শহীদ উল্লাহ প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক