আইসিসি বাংলাদেশে অনুদান দিল ইসলামী ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ১২:৩৮আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১২:৩৮

আইসিসি বাংলাদেশে অনুদান দিল ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সেবা ও প্রশিক্ষণ কার্যক্রমে দক্ষতা বাড়াতে ৫০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আইসিসি’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি আ স ম কাসেম ও রাশেদ মাকসুদ খান, বিকেএমইএ’র সাবেক সভাপতি মো. ফজলুল হক, আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, আবদুস সাদেক ভুঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, আবু রেজা মো. ইয়াহিয়া ও কেএম মনিরুল আলম আল-মামুন প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম