ব্যাংক খাতে অনিয়ম করে কেউ পার পাবে না: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৮:৩৬আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:৪০

শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী ব্যাংক খাতে অনিয়ম করে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ব্যাংকের এমডি হোক আর তার চেয়েও বড় কিছু হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’ রবিবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায়  তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দুনীর্তির কারণে রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসিক ব্যাংক এখন বিপদে আছে উল্লেখ করে  অর্থমন্ত্রী বলেন, ‘এই দুইটি ব্যাংকের স্বাস্থ্য খারাপ হলেও দেশের আর্থিক খাতের স্বাস্থ্য ভালো আছে।’ তিনি বলেন, ‘শোক দিবসের আলোচনায় এসে ব্যাংক খাতের প্রকৃত স্বাস্থ্য জানার সুযোগ হয়েছে৷ বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের স্বাস্থ্য কিভাবে রক্ষা করছে, তা জানার সুযোগ হয়েছে৷ তিনি বলেন, বর্তমানে আর্থিক খাতের অবস্থা খুব ভালো।’

সোনালী ও বেসিক ব্যাংককে ঠিক করতে সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এরই অংশ হিসেবে দুষ্কর্মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে৷ তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে৷ এটাই প্রমাণ করে আর্থিক খাতের স্বাস্থ্য এখন আগের যেকোনও সময়ের চেয়ে ভালো৷’

জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি নেছার আহাম্মদ ভূঞার সভাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরী প্রমুখ৷

এর আগে দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী৷ গর্ভনর ফজলে কবিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন৷  এসময় রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনার বিষয় ও ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়৷  বিকালে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷

/জিএম/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম