বাড়ছে না নারী উদ্যোক্তা

গোলাম মওলা
৩১ আগস্ট ২০১৬, ০৭:৪৮আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ০৭:৫০


বাংলাদেশ ব্যাংক ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠায় আগ্রহী নারীদের খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিলেও বাড়ানো যাচ্ছে না নারী উদ্যোক্তার সংখ্যা। বরং ধীরে ধীরে আরও কমছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তৈরি করা প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত (৬ মাসে) ১৯ হাজার ৭৬৭টি নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্যাংক থেকে এসএমই ঋণ পেয়েছেন। এই ৬ মাসে নারী উদ্যোক্তাদের ৩ হাজার ৮২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে দেশের সব বাণিজ্যিক ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে নতুন ব্যবসায়ী নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৭ হাজার ৫১টি। অবশ্য ২০১৫ সালের মার্চে এই সংখ্যা ছিল ২৭ হাজার ৫৮০টি।
এ প্রসঙ্গে উইমেন এন্টারপ্রেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন নাসরিন আউয়াল মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। সেখানে গেল ৬ মাসে ২০ হাজার নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্যাংক থেকে এসএমই ঋণ পেয়েছে। এর পরিমাণ কম। যদি ২০ লাখ নারী এই ৬ মাসে ঋণ পেতেন, তাহলে সাধুবাদ দেওয়া যেত।’ তিনি বলেন,  ‘বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নয়ন করতে হলে আরও কয়েকগুন নারীকে এসএমই ঋণ দিতে হবে।’
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট ওমেন এন্টারপ্রেনিয়ার্স বাংলাদেশের (এজিডাব্লিউইবি) প্রেসিডেন্ট মৌসুমী ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘৬ মাসে ২০ হাজার নারী ঋণ পেলেও এই সংখ্যাতে নারীদের আত্মতৃপ্তির কিছু নেই। দেশের ৮ কোটিরও বেশি নারীর মধ্যে মাত্র ২০ হাজার নারী একবারেই নগন্য।’ তিনি বলেন, ‘নারীর উন্নয়ন করতে হলে আগে নারীকে শিক্ষিত করতে হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তারপর তারা  ব্যাংকের ঋণও পাবে। তাদের ব্যবসাও বাড়বে।’

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে ১৮ হাজার ২৩৩টি নারী এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান ৪ হাজার ২২৭ কোটি টাকা ঋণ পেয়েছিল। ২০১০ সালে ১ হাজার ৮০৫ কোটি টাকা ঋণ পেয়েছিল ১৩ হাজার ২৩৩টি এসএমই নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০১০ সালের পুরো বছর জুড়ে ৩ লাখ ৮ হাজার ২৩৬টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান ঋণ পেয়েছিল। ২০১৬ সালের প্রথম ৬ মাসেই এসএমই ঋণ পেয়েছে ৩ লাখ ৮ হাজার ৫৬৫টি প্রতিষ্ঠান। ২০১৬ সালের জানুয়ারি-জুন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে ৬৯ হাজার ৬২৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা বাৎসরিক লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ।  ২০১৫ সালের জানুয়ারি-জুন সময়ের তুলনায় ২০১৬ সালের একই সময়ে এসএমই খাতে ঋণ বিতরণের পরিমাণ ২৩ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান যাদের জামানতবিহীন ঋণ দেওয়ার কথা সেই অতিক্ষুদ্র প্রতিষ্ঠানও কমেছে ১ হাজার ৫০১টি। ২০১৫ সালের মার্চ শেষে বিনা জামানতে ৪৩ হাজার ৮৪০টি প্রতিষ্ঠান ঋণ পেয়েছিল। ২০১৬ সালের মার্চ শেষে পেয়েছে ৪২ হাজার ৩৩৯টি প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরে এসএমই খাতে সর্বমোট ১ লাখ ১৩ হাজার ৫০৮ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।

 আরও পড়ুন: আন্দোলনে নামলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম