বিদেশি অতিথিদের নিরাপত্তা জোরদারের তাগিদ অর্থমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশে আগত বিদেশি অতিথিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  তিনি বলেন, ‘চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত দেশে যেসব উৎসব বা মেলা অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেওয়া বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’  বৃহস্পতিবার বিকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় তিনি এ তাগিদ দেন।

মেলা উপলক্ষে আগত বিদেশি অতিথিরা যেখানে অবস্থান করবেন সেখানের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মেলায় আগত দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। অতীতে কখনও এমন নজর না দেওয়া হলেও সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সরকারের এসব দিকে নজর দিতে হচ্ছে।’

অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘এই মেলাগুলোর অধিকাংশ মেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। যে সমস্ত মেলা দেশের রফতানি এবং অর্থনৈতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত সে সমস্ত মেলার ক্ষেত্রে যেন ভেন্যু ভাড়া সাশ্রয়ী হয়, সেজন্য আমি সেনাবাহিনীর কর্মকর্তাকে অনুরোধ করেছি।’ মেলায় আগত দেশি-বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, সেনাবাহিনী প্রধানের পক্ষে স্টাফ অফিসার লে. জেনারেল মোহাম্মদ সাব্বির, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজি মোখলেসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 /এসআই/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম