নর্থ-ইস্ট কানেকটিভিটি সম্মেলনে যোগ দেবেন শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫০

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তৃতীয় নর্থ ইস্ট কানেকটিভিটি সম্মেলনে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ উদ্দেশ্যে বুধবার দুপুরে সড়কপথে আখাউড়া চেকপোস্ট হয়ে তিনি ভারতের ত্রিপুরার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২২ ও ২৩ সেপ্টেম্বর ভারতের আগরতলার প্রজ্ঞা ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রিপুরা সরকারের শিক্ষা, শিল্প ও বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও আইনমন্ত্রী তপন চক্রবর্তীর আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সম্মেলনে যোগ দিচ্ছেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ এ সম্মেলনের আয়োজন করেছে। এতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সম্মেলনে অংশগ্রহণের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন সুদৃঢ় হবে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে শিল্প প্রযুক্তি, অভিজ্ঞতা ও মেধাসম্পদ বিনিময় এবং নিবিড় সংযোজনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হবে। এ সফর দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ়করণে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

গম্মেলনে যোগদান শেষে শিল্পমন্ত্রীর ২৪ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম