ইসলামী ব্যাংকের শরী’আহ কমিটির সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৬

শরী’আহ কমিটির সভায় অতিথিরা বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী’আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামিয়াতুস সিদ্দীকিয়া দারুল উলুম (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুহাদ্দিস ও প্রধান মুফতী মাওলানা ছাঈদ আহমদের সভাপতিত্ব সভায় আরও উপস্থিত ছিলেন- কমিটির সদস্য সচিব ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ, সদস্য ও ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুর রকীব, আল জামিয়াতুল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম-এর মুহাদ্দিস ও মুফতী শামছুদ্দীন জিয়া, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, জামেয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউদ্দীন রব্বানী, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা, মোহাম্মাদ আলী, মোহাম্মদ শহীদ উল্লাহ, এসিএ প্রমুখ।

সভায় ব্যাংকের শরী’আহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। 

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম