ইউএম প্রযুক্তির মোটরসাইকেল উৎপাদন করবে রানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪১

রানার ও ইউএম’র মধ্যে চুক্তি সই আমেরিকার ইউএম প্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেল উৎপাদন করবে দেশি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড।

সম্প্রতি এ লক্ষ্যে রানার এবং ইউএম ইন্টারন্যাশনাল এলএলসি’র মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ইএম’র বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর জুয়ান ভিলেগাস চুক্তি সই করেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ চুক্তির আওতায় ময়মনসিংহের ভালুকায় রানার নিজস্ব আধুনিক উচ্চ প্রযুক্তির কারখানায় দেশীয় উপযোগী ইউএম প্রযুক্তির মোটরসাইকেল উৎপাদন করবে। যেখানে ইউএম ইন্টারন্যাশনাল এলএলসি কারিগরী, প্রকৌশল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক সোর্সিংয়ে সহায়তা দেবে।

এছাড়াও রানার অটোমোবাইলস ভবিষ্যতে ইউএম ব্র্যান্ডের মোটরসাইকেলের আন্তর্জাতিক বাজার তথা ভারত, নেপাল, শ্রীলংকা ইত্যাদি দেশের বাজারের জন্য মোটরসাইকেল নির্মাণ করবে।

রানার অটোমোবাইলসের নির্বাহী পরিচালক মুকেশ শর্মা বলেন, ‘আগামী মাস থেকেই সারাদেশে রানারের শোরুমগুলোতে পাওয়া যাবে এ নতুন প্রযুক্তির মোটরসাইকেল। আর আগামী ৬ মাসে আরও ৬০টি এ ধরনের শোরুম উদ্ভোধন করার পরিকল্পনা রয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম