বাংলাদেশে ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ০৫:৫৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ০৫:৫৮

তোফায়েল আহমেদ স্বাধীনতার পর বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল বলে মন্ত্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আজ বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অভ্যন্তরীন খাদ্য চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করছে। খাদ্যপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের  মধ্যে মডেল। সোমবার মধ্যরাতে ইতালির রোমের এফএও’র হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর ৭১তম সেশনে ৪র্থ মিনিস্টিরিয়াল কনফারেন্সে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি দেশের জন্য ফুড সিকিউরিটি এবং নিউটেশন খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে বিশ্বকে প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এ কারণেই খাদ্যনিরাপত্তা ঝুঁকির মধ্যেই থাকে। মুক্তবাণিজ্যে সময়পযোগী ট্রেড পলিসি এবং ট্রেড এগ্রিমেন্ড ফুড সিকিউরিটি জরুরি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এফএও-কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তার জন্য জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কৃষিপণ্যের নিউটেশন নিশ্চিত করতে হবে। ভোক্তাদের চাহিদা এবং রুচিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’  

সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফএও’র ডিডিজি মারিয়া হেলেনা সেমিডো, সিএপিই এর চেয়ারপারসন মেরিনা লাউরা দা রোচা এবং এফএও’ এডিজি কোসটাস স্টামুলিস প্রমুখ।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের